মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

*** কাফরুলে গ‍্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৫ ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

রাজধানীর কাফরুল কালভার্ট স্টিল ব্রিজের পাশে একটি বাসার দ্বিতীয় তলায় গ্যাসের চুলা ধরাতে গিয়ে বিস্ফোরণে নারীসহ পাঁচজন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন, মো. রাজিব মিয়া (২১), সুমি আক্তার (১৮), সাহানা আক্তার (২২), মো. সুমন মিয়া (২৫) ও সুবর্ণা আক্তার (২২)।

বিষয়টি নিশ্চিত করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম। তিনি জানান, রাজিবের ৬ শতাংশ, সুমির ২ শতাংশ, শাহানার ৫ শতাংশ, সুমনের ৩ শতাংশ ও সুবর্ণার শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে দগ্ধদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে। দগ্ধের পরিমাণ কম হওয়ায় তারা সবাই শঙ্কামুক্ত বলেও জানান তিনি।

আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আসাদুল মণ্ডল জানান, তারা গার্মেন্টস কর্মী। কাফরুলের ওই বাড়ির দ্বিতীয় তলায় তারা সবাই ভাড়ায় থাকতেন। গতরাতে গ্যাসের সিলিন্ডার পরিবর্তন করে চুলায় সংযোগ দেয়ার সময় চুলা জ্বালাতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়েই তারা দগ্ধ হন। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় ক্ষতি কম হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর