মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

*** গাজীপুরে কারখানার বয়লার বিস্ফোরণে আহত ১২ ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১১৮ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড নামের একটি কারখানায় স্যাম্পল রুমের বয়লার মেশিন বিস্ফোরণে ১২ শ্রমিক আহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে কারখানা বয়লার বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে দুজনের জখম গুরুতর। এদের মধ্যে একজনকে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে নেওয়া হয়।

কারখানার ম্যানেজার (প্রশাসন) এমআর শিপু চৌধুরী বলেন, ‘সকাল ৯টার দিকে হঠাৎ কারখানার স্যাম্পল রুমে থাকা ৫ কেজি ক্যাপাসিটির মিনি বয়লার বিস্ফোরণ হয়। এতে কারখানার দুজন শ্রমিক গুরুতর আহত ও কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। একজনের বাম পায়ের জয়েন্টে আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা বলেন, ‘স্যাম্পল রুমে একটি বয়লার। এটি যারা চালায় তারা সকাল ৮টার দিকে এসে সুইচ অন করেছে, হয়তো তারা খেয়াল করেনি যে সেটি পানি নিচ্ছে কিনা। বয়লার হিট হতে হতে স্ট্রিম আউট লাইন ছাড়লে বিস্ফোরণ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর