মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

*** জামিন পেলেন নুরুল হক নুর ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২৩৮ বার পঠিত
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর

রাজধানীর সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী থানায় এবং মেট্রোরেলে নাশকতার কাফরুল থানার মামলায় জামিন পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। আজ মঙ্গলবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এই আদেশ দেন।

নুরের পক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন নুর। আশা করি, আজই তিনি কারামুক্ত হচ্ছেন।

এদিন সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী থানার মামলায় এবং মেট্রোরেলে নাশকতার কাফরুল মামলায় জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী গোলাম সারোয়ার খান জুয়েল, নুর এরশাদ সিদ্দিকী, খাদেমুল ইসলাম, মো. পারভেজ, হাবিবুর রহমান ও শেখ শওকত হোসেন। শুনানি শেষে আদালত এই দুই মামলায় জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২১ জুলাই বনানীর সেতু ভবনে হামলা মামলায় নুরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৬ জুলাই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে নাশকতার মামলায় ২৮ জুলাই নুরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১ আগস্ট রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর