মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষে দুই নারীসহ পাঁচজন নিহত ফরিদপুরে

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর মাইক্রোবাসটি ৫০ গজ দূরে পুকুরে পড়ে যায়। ফরিদপুরে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ফরিদপুর সদরের গেরদা এলাকায় রাজবাড়ী-ভাঙ্গা রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, মধুমতী এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে ওই মাইক্রোবাসটি গেরদা থেকে মুন্সিবাজারের দিক আসছিল। এ সময় দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনজন ঘটনাস্থলে মারা যান।ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, দুপুর ১২টা ২৮ মিনিটে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়। আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে তাঁরা জেনেছেন। ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটি নিচের খাদে পড়ে গিয়েছিল। সেটি উদ্ধার করা হয়েছে, তবে ভেতরে কিংবা নিচে চাপা পড়া কোনো মৃতদেহ পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর