মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

*** তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার চাইলেন বিএনপি নেতারা ***

ভিপি পারভেজ সোনারগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোববার বিকেলে বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতার দাবি করা হয়।

বৈদ্যেরবাজার
ইউনিয়ন বিএনপি নেতা মো. তাইজুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম
টিটু, সহসভাপতি আল মুজাহিদ মল্লিক, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, কাঁচপুর ইউনিয়ন
বিএনপির সভাপতি হাজী সেলিম হক রুমি সহ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা
আতাউর রহমান, হুমায়ুন কবির রফিক, সেলিম হোসেন দীপু, মো. নিজাম, বাবুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর