মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

*** দুইদিন পর নিহত আব্দুল্লাহর মরদেহ ফেরত দিল বিএসএফ ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২০৭ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আব্দ্ল্লুাহ’র লাশ দুইদিন পর ফেরত দিয়েছে বিএসএফ।

গতকাল বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা প্রায় সাড়ে ৬টার দিকে উপজেলার জোহরপুরটেক সীমান্ত দিয়ে মরদেহ ফেরত দেয়া হয়।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। মরদেহ হস্তান্তরের সময় সেখানে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেনও উপস্থিত ছিলেন।

মনির-উজ-জামান জানান, সীমান্তের ২৩ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলার এলাকা দিয়ে আব্দুল্লাহর মরদেহ ফেরত দেয়া হয়। এ সময় বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের পাশাপাশি, দুই দেশের পুলিশ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

গত রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল্লাহ। তিনি সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ নিশিপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী জানায়, গত রোববার রাতে আব্দুল্লাহসহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এসময় বিএসএফ গুলি করলে ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ। পরে বিএসএফ সদস্যরা আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে অক্ষত অবস্থায় তার সহযোগীরা ফিরে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর