মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

*** পঞ্চগড়ে তিন সীমান্ত দিয়ে আবারও ১৮ জনকে পুশ-ইন করল বিএসএফ ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১১১ বার পঠিত

পঞ্চগড়ে পৃথক তিন সীমান্ত দিয়ে নারী শিশুসহ আবারও ১৮ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে তেঁতুলিয়া উপজেলার শুকানি, সদর উপজেলার টোকাপাড়া ও জয়ধর ভাঙা ভারতীয় সীমান্ত দিয়ে তাদের পুশ-ইন করা হয়। সকালে বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন শুকানি সীমান্ত এলাকা দিয়ে ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ট্যাপরাভিটা ক্যাম্পের সদস্যরা সীমান্তের মেইন পিলার ৭৪১ এর ৪ নম্বর সাব পিলার এলাকা দিয়ে নারী শিশুসহ পাঁচজনকে পুশ-ইন করে। সকালে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভজনপুর বিওপির টহল দল দেবনগড় ইউনিয়নের ধানশুকা এলাকায় তাদের আটক করে।

প্রায় একই সময়ে টোকাপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৫ এর ৩ ও ৪ নম্বর সাব পিলার এলাকা দিয়ে নারী, শিশুসহ ছয়জনকে পুশ-ইন করে বিএসএফ সদস্যরা। সকালে টোকাপাড়া বিজিবি বিওপির টহল দল কমলাপাড়া এলাকা থেকে তাদের আটক করে।

এদিকে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধর ভাঙা সীমান্তের মেইন পিলার ৭৫৮ এর ৯ নম্বর সাব পিলার এলাকা দিয়ে বিএসএফের একই ব্যাটালিয়নের শ্যাম বিওপির বিএসএফ সদস্যরা সাতজনকে পুশ-ইন করে। সকালে জয়ধর ভাঙা বিওপির বিজিবি সদস্যরা আটক করে। তিন সীমান্তে আটকদের সদর ও তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরে প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

পঞ্চগড়ে তিন সীমান্ত দিয়ে আবারও ১৮ জনকে পুশ-ইন করল বিএসএফ
সফিকুল আলম, পঞ্চগড়
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০২:৫২ পিএম
https://www.itvbd.com/224523
ফাইল ছবি
ফাইল ছবি
পঞ্চগড়ে পৃথক তিন সীমান্ত দিয়ে নারী শিশুসহ আবারও ১৮ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোরে তেঁতুলিয়া উপজেলার শুকানি, সদর উপজেলার টোকাপাড়া ও জয়ধর ভাঙা ভারতীয় সীমান্ত দিয়ে তাদের পুশ-ইন করা হয়। সকালে বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন শুকানি সীমান্ত এলাকা দিয়ে ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ট্যাপরাভিটা ক্যাম্পের সদস্যরা সীমান্তের মেইন পিলার ৭৪১ এর ৪ নম্বর সাব পিলার এলাকা দিয়ে নারী শিশুসহ পাঁচজনকে পুশ-ইন করে। সকালে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভজনপুর বিওপির টহল দল দেবনগড় ইউনিয়নের ধানশুকা এলাকায় তাদের আটক করে।

প্রায় একই সময়ে টোকাপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৫ এর ৩ ও ৪ নম্বর সাব পিলার এলাকা দিয়ে নারী, শিশুসহ ছয়জনকে পুশ-ইন করে বিএসএফ সদস্যরা। সকালে টোকাপাড়া বিজিবি বিওপির টহল দল কমলাপাড়া এলাকা থেকে তাদের আটক করে।

এদিকে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধর ভাঙা সীমান্তের মেইন পিলার ৭৫৮ এর ৯ নম্বর সাব পিলার এলাকা দিয়ে বিএসএফের একই ব্যাটালিয়নের শ্যাম বিওপির বিএসএফ সদস্যরা সাতজনকে পুশ-ইন করে। সকালে জয়ধর ভাঙা বিওপির বিজিবি সদস্যরা আটক করে। তিন সীমান্তে আটকদের সদর ও তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরে প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান বলেন, ‘আজকে বিএসএফের পুশ-ইনকৃত ১৩ জনকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। তারা সকলেই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে। আমরা তাদের নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা প্রদানের চেষ্টা করছি। তাদের পরিচয় যাচাই সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে ছয় দফায় নারী, শিশুসহ ৮৩ জনকে পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে পাঠায় বিএসএফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর