মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

*** পটুয়াখালীতে ট্রাকচাপায় ছাত্রদল নেতার মৃত্যু ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

পটুয়াখালীতে ট্রাকচাপায় ত‌রিকুল ইসলাম না‌মের এক ছাত্রদলের নেতার মৃত্যু হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮টার দিকে পটুয়াখালীর গলা‌চিপা উপ‌জেলার গলাচিপা-শাখারিয়া সড়কের তালতলা আকনবাড়ির সামনে এ ঘটনা ঘ‌টে।‌

নিহত মোটরসাইকেল আরোহী তারিকুল তুহিন গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম খানের ছেলে। তিনি গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদল নির্বাহী কমিটির সদস্য বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গে‌ছে, নিজ বাড়ি থে‌কে বৃহস্প‌তিবার সকা‌লে মোটরসাই‌কেল‌যো‌গে ব্যক্তিগত কাজে পটুয়াখালীর উদ্দেশে রওনা হন তরিকুল। ঘটনার সময় গলাচিপা-শাখারিয়া সড়কের তালতলা মো‌ড়ের আকনবাড়ির সামনে পৌঁছালে একটি রড বোঝাই ট্রাক ত‌রিকুল‌কে বহনকারী মোটরসাই‌কেল‌কে চাপা দেয়। এসময় উদ্ধার করে গলাচিপা উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দা‌য়িত্বরত চি‌কিৎসক তরিকুল‌কে মৃত ঘোষণা ক‌রেন। ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ট্রাকটিকে আগুন লা‌গি‌য়ে পুড়িয়ে দেয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, নিহত ত‌রিকু‌লের পরিবা‌রের পক্ষ থে‌কে কোনো অ‌ভি‌যোগ না‌ থাকায় তার মরদেহ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। এছাড়া, আটক ট্রাকচালক ইমরান মিয়ার (৩০) নামে মামলার প্রস্তু‌তি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর