মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

*** পরাজিত ফ্যাসিস্টরা অভ্যুত্থান ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে: জোনায়েদ সাকি ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৯৩ বার পঠিত

জুলাই অভ্যুত্থানে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে গণসংহতি আন্দোলন ও তাদের বন্ধু প্রতিম সংগঠন। মঙ্গলবার (১ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

পরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, ১৯৭১ সালের পর এদেশে ছাত্র-জনতার সবচেয়ে বড় আন্দোলন জুলাই গণঅভ্যুত্থান। পরাজিত ফ্যাসিস্টটা বসে নেই উল্লেখ করে তিনি বলেন, এই গণঅভ্যুত্থান ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে তারা। তাদের সমস্ত অপতৎপরতা রুখে দিয়ে গণঅভ্যুত্থান সফল করতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ গুপ্ত সন্ত্রাস চালানোর চেষ্টা করছে, অপরাধীদের আইনের আওতায় আনতে হবে, এক্ষেত্রে মব সৃষ্টির কোন সুযোগ নেই। মবের সুযোগ নিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।

জুনায়েদ সাকি বলেন, সংস্কার করে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। গণহত্যার বিচার করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। দেশ গঠনে একাত্তর, জুলাইসহ সকল আত্মত্যাগকারীদের স্মরণে রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর