মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন

*** বাংলাদেশি তরুণ নির্মাতা শাহরিয়ার আজাদ সৌমিকের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স ****

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখছে। কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হওয়ার পর এবার এটি জায়গা করে নিয়েছে যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ ‘ক্ল্যাফাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’। শুধু মনোনয়নই নয়, উৎসব কর্তৃপক্ষ সিনেমাটিকে এ বছরের ‘উদ্বোধনী চলচ্চিত্র’ হিসেবেও বেছে নিয়েছে।
সৌমিক এ সাফল্যে ভীষণ আনন্দিত। তার মতে, এই উৎসব যুক্তরাজ্যের অন্যতম উদ্যমী ও সাহসী চলচ্চিত্র আয়োজন, যেখানে নতুন প্রজন্মের স্বতন্ত্র কণ্ঠকে বিশ্বমঞ্চে তুলে ধরা হয়। এমন একটি আসরে উদ্বোধনী সিনেমকা হিসেবে বাংলাদেশের চলচ্চিত্র নির্বাচিত হওয়া পুরো টিমের জন্যই গর্বের। উল্লেখ্য, ক্ল্যাফাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে ১৩ সেপ্টেম্বর এবং শেষ হবে ২১ সেপ্টেম্বর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর