মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

*** ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে আমরা আশাবাদী: পররাষ্ট্র উপদেষ্টা ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের সঙ্গে ভালো সম্পর্ক করার ক্ষেত্রে বাংলাদেশে আশাবাদী। তিনি বলেন, দুদেশের স্বার্থ রক্ষা করেই এগিয়ে নিতে হবে সম্পর্ক।
আজ শনিবার সকালে রাজধানীর নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক: প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যত’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের সঙ্গে ভালো সম্পর্ক করার ক্ষেত্রে আমরা আশাবাদী। দুই দেশের স্বার্থ সংরক্ষণ করে সম্পর্ক এগিয়ে নিতে হবে। আমরা চাই, পানি সমস্যার সমাধান হোক। সীমান্ত হত্যা করলে বা কেউ অপরাধ করলে বিচার হবে। কিন্ত হত্যা করা কাম্য নয়।’

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের মিডিয়ায় যে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে, তা নিয়ে আমাদের মিডিয়া কাজ করতে পারে।’

সরকারের এই উপদেষ্টা বলেন, ‘জাতীয় ঐকমত্য না থাকার কারণে আমরা অনেক পিছিয়েছি। শুধু রাজনৈতিক কারণে বিরোধিতা করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। কী করলে আমাদের স্বার্থ রক্ষা হয় তা আমাদের দেখতে হবে। আমাদের সক্ষমতা দেখতে হবে। সক্ষমতা দিতে হবে আমাদের মানুষদের। আমাদের সক্ষমতা বাড়াতে হবে।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিদেশে আমাদের মানুষদের স্থানীয় রাজনীতিতে জড়িত হতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রভাব বাড়বে, যেমনটি ভারতের আছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর