গাজীপুরের শ্রীপুরে গাঁজা বিক্রির সময় হাতেনাতে বিক্রেতাকে আটক করেছে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা। পরে তাকে কিছু সময় আটকে রেখে ছেড়ে দেওয়া হয়। আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার ফ্লাইওভার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক এনামুল হক (৩৫) ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার মধ্যপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের বর্ণমালা মোড় এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন।
মাওনা চৌরাস্তায় ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থী ইমরান হাসান জানান, শনিবার সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছিল শিক্ষার্থীরা। এসময় এক ব্যক্তিকে গাঁজা বিক্রি করতে দেখে শিক্ষার্থীরা জিজ্ঞাসাবাদ করলে সে পালানোর জন্য দৌড় দেয়। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে। এ সময় গাঁজা ওই আটক ব্যক্তির গলায় ঝুলিয়ে ফ্লাইওভারের নিচে বেঁধে রাখা হয়। তবে ঘণ্টা খানেক আটকে রাখার পর তাকে ছেড়ে দেয় শিক্ষার্থীরা।
আটক এনামুল জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রির কথা স্বীকার করে জানান, আগে তিনি পথে পথে পান-সিগারেট বিক্রি করতেন। এর মাঝে তিনি গাঁজা বিক্রিতে জড়িয়ে পড়েন।
Leave a Reply