মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে একটি কার্টনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার কবুতরখোলা এলাকায় সড়কের পাশে কার্টনের মধ্যে মরদেহটি পাওয়া যায়।
স্থানীয়রা জানান, সন্ধ্যার কিছুক্ষণ আগে তারা রাস্তার পাশে একটি কার্টন দেখতে পান। পরে কৌতূহলবশত একপর্যায়ে বাক্সটি খোলেন তারা। ভেতরে নবজাতকের মরদেহ দেখে শ্রীনগর থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবজাতকের বয়স এক থেকে দুই দিন হবে।
ওসি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply