মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

*** রাজধানী থেকে ছাত্রলীগ নেত্রীর মরদেহ উদ্ধার ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৩৮ বার পঠিত

রাজধানীর লালবাগের একটি বাসা থেকে শায়লা শিকদার (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শায়লা ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালি গ্রামের আল আমিন শিকদারের মেয়ে এবং একই উপজেলার ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
পুলিশের ভাষ্য, লালবাগ থানার রসুলবাগ রোডে একটি সাবলেট রুমে থাকতেন শায়লা। গতকাল বুধবার শায়লার এক বান্ধবী ওই বাসায় গিয়ে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে ওই মরদেহ উদ্ধার করে।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল বলেন, ‘মৃত শায়লা কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর