মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

*** রাজবাড়ীতে পুলিশের ওপর হামলায় আরও ৪ আসা‌মি গ্রেফতার ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

রাজবাড়ীর গোয়াল‌ন্দে নুরাল পাগ‌লের দরবা‌রে পুলিশের ওপর হামলার মামলায় আরও ৪ আসা‌মি গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। এ পর্যন্ত মোট ১১ জন গ্রেফতার হ‌য়ে‌ছে।

রোববার দিবাগত রা‌তে উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌দের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হ‌লো, গোয়ালন্দ উপ‌জেলার সাইফুল ইসলাম শুভ, সাগর ফ‌কির, বিল্লু এবং ফ‌রিদপুর জেলার ফের‌দৌস সরদার।

গোয়ালন্দ ঘাট থানার ও‌সি (তদন্ত) মো. রা‌শিদুল ইসলাম ব‌লেন, শুক্রবার জুম্মার পর তৌহিদী জনতা নুরাল পাগলের দরবার শরীফে হামলা চালায়। সে সময় পুলিশের ওপর হামলা ও গা‌ড়ি ভাঙচুর করা হয়। এসময় পু‌লিশ সদস্যসহ আহত হয় অর্ধশত মানুষ। এছাড়াও নিহত হয় একজন।

পু‌লি‌শের ওপর হামলার ঘটনায় গত শুক্রবার দিবাগত রাত ১২টার পর গোয়ালন্দ ঘাট থানার এসআই সে‌লিম বাদী হ‌য়ে এক‌টি মামলা‌ দা‌য়ের ক‌রেন। সেই মামলায় তাদের গ্রেফতার করা হ‌য়ে‌ছে। আসা‌মি‌দের আদাল‌তে পাঠা‌নোর প্রস্তু‌তি নেয়া হ‌চ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর