বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

*** সোনারগাঁওয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা আহত ৩ ***

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৩৫৬ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে তিনজন আহত হয়েছে। ২৭ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় এঘটনাটি ঘটে। এঘটনায় ভুক্তভোগী জহিরুল ইসলাম(৪৩) বাদী হয়ে অঞ্জাতনামাসহ ২২ জনের নাম উল্লেখ করে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার খাইরুল(৩৮) ও মাজহারুল(৩৫) উভয় পিতা হানিফা এর সাথে একই এলাকার জহিরুল ইসলামের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার ২৭ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে জহিরুল ইসলামের ক্রয়কৃত জমির দেয়াল, ঘরবাড়ি, বৈদ্যুতিক মিটার ভেঙ্গে ও ফলজ গাছপালা কেটে সেখানে জোর পূর্বক টিনের বেড়া তৈরি করে নিজ দখলে নেওয়ার চেষ্টা করে। এসময় বাধা প্রদান করিলে বিবাদী খাইরুল ও মাজহারুলের নেতৃত্বে ৪০/৫০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র নিয়ে আতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের দেশীয় অস্ত্র চাইনিছ কুড়ালের কোপে আমজাদ(২৫)

ভূমিদস্যু দের আক্রমণের শিকার

নামে একজন গুরুতর আহত হয় এবং তাফসির(৮) নামে এক শিশুকে এলোপাথারিভাবে পিটায়। এসময় সন্ত্রাসীরা জমির মালিক জহিরুল ইসলামের বোন নারগিছ (৩৫)কে শ্লীলতাহানি করে এবং জোরপূর্বক ঘরে প্রবেশ করে নগদ ১২ হাজার টাকা, ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ও কানেরদুল ছিনিয়ে নেয়। তাদের ডাকচিৎকারে এলাকাবাসী এসে আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীরা প্রকাশ্যে খুন/জখমের হুমকী দিয়ে চলে যায়।

ভুক্তভোগী জহিরুল ইসলাম বলেন, আমি গত ৫০ বছর পূর্বে জমিটি ক্রমওয়ারিশের রেষ ধরে ক্রয়সূত্রে ভোগদখল করে আসছি। গত ২/৩ বছর যাবৎ আমার প্রতিপক্ষ বিবাদী খাইরুল ও মাজহারুল গং জমিটি জোর পূর্বক দখলে নেওয়ার চেষ্টা করে আসছে। বিবাদী খাইরুল সোনারগাঁও উপজেলা আইটি সেকশনে অফিসে (কম্পিউটার অপারেটর) খন্ডকালীন চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত থেকে আমিসহ এলাকার আরো অনেক লোজনকে বিভিন্ন ভাবে হয়রানি এবং জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। আমাকে শান্তিতে দিবেনা এবং আমাকে যেকোন সময় খুন ও জখম করবে মর্মে হুমকী প্রদান করে আসছে। আমি ও আমার পরিবারসহ সবাই বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি, আমি প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ এসএম কামরুজ্জামান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে মারামারির অভিযোগ পেয়েছি, সরেজমিনে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর