সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া চেয়ে সেরে উঠুন বাংলাদেশ মঞ্চে কাঁদলেন আজহারুল ইসলাম মান্নান।
তিনি বলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মানুষের মৌলিক অধিকার দিয়েছেন , স্বৈরশাসকদের কাছ থেকে মুক্তি দিয়েছেন, আজ আমার মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, বিমানের যান্ত্রিক ত্রুটির কারনে তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেননি, আজ সোনারগাঁ – সিদ্ধিরগঞ্জ সকল মসজিদে মসজিদে আপনারা দোয়া করেছেন। সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের সব বিএনপির নেতাকর্মী আজ ঐক্যবদ্ধ। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আগামী সংসদ নির্বাচনে জয়লাভ করে আমরা এ আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার
দেব।
গতকাল শুক্রবার বিকেলে সোনারগাঁ উপজেলার শম্ভু পুরা ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের আয়োজনে হোসেন পুর হাই স্কুল মাঠে সেরে উঠুন বাংলাদেশ মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- সোনারগাঁ উপজেলা বিএনপির সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া,, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম
সজিব,সোনারগাঁ উপজেলা জাতীয়তাবাদী দলের নেতা রাকিব হোসেন প্রমুখ।
Leave a Reply