মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

*** ৭,২৩,৪৬০ টাকা নিয়ে ড্রিমল্যান্ড গেস্ট হাউজের ম্যানেজার শামীম পলাতক ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন পানিশাইল জিরানীর ড্রিমল্যান্ড গেস্ট হাউজের থেকে সাত লক্ষ তেইশ হাজার চারশত ষাট টাকা ও দুইটি বাটন মোবাইল,একটি স্মার্ট মোবাইল ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায় উক্ত গেস্ট হাউজের ম্যানেজার শামীম।
ড্রিমল্যান্ড গেস্ট হাউজের মালিক মনির গাজি জানান ম্যানেজার শামিম গত ০৪ মাস যাবত আমার গেস্ট হাউজে ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। যার কারনে আমার গেস্টহাউজের সকল টাকা পয়সা,কাগজপত্র হিসাব নিকাশ ম্যানেজার ( শামীম ) এর কাছেই থাকে এবং গত ২৫ শে নভেম্বর উল্লেখিত টাকা পয়সা শামীমের কাছেই ছিলো। সে ২৫ তারিখ সকালে অনুমান ০৮ টায় গেস্ট হাউজে আসে এবং বিকাল ০৪ টায় কাউকে কিছু না বলিয়া চলে যায় এর পরথেকে ম্যানেজার শামীমের আর কোনো খোজ আমরা পাইনা তার মোবাইলে একাধিকবার কল দিলে তা বন্ধ আছে বলে যানায়। পরবর্তিতে গেস্ট হাউজের অফিস চেক করিলে সেখানে আলমারি ভাঙা অবস্থায় দেখতে পাই এবং সেখানে থাকা ৭,২৩,৪৬০ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র কিছুই ছিলোনা। অতপর আমি থানায় অভিযোগ করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর