বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

*** একটি দল মুসলিমদের শিরক করাচ্ছে: তারেক রহমান ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ১২০ বার পঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি দল বাংলাদেশের মুসলিমদের দিয়ে শিরক করাচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটে দলের প্রথম নির্বাচনী জনসভায় এ অভিযোগ করেন তিনি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি দল বাংলাদেশের মুসলিমদের দিয়ে শিরক করাচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটে দলের প্রথম নির্বাচনী জনসভায় এ অভিযোগ করেন তিনি।
জনসভায় বক্তৃতায় তারেক রহমান বলেন, ‘বেহেস্তের মালিক আল্লাহ, দোজখের মালিক আল্লাহ। তাহলে নির্বাচনের আগে একটি দল–এই দিবো, ওই দিবো, টিকিট দিবো বলছে, যেটার মালিক আল্লাহ সেটার কথা যদি সে বলে তাহলে শিরক করা হচ্ছে। কাজেই আগেই তো আপনাদের ঠকাচ্ছে। নির্বাচনের পরে তারা কেমন ঠকান ঠকাবে আপনারাই বোঝেন এবার। মানুষকে শুধু ঠকাচ্ছেই না, যারা মুসলমান তাদের মাধ্যমে শিরকি করাচ্ছে তারা। নাউজুবিল্লাহ!’

বক্তব্যের এক পর্যায়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ১২ ফেব্রুয়ারি ধানের শীষ নির্বাচিত হলে স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।
নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে হওয়া এই জনসভা বিএনপির প্রথম নির্বাচনী জনসভা। বেলা ১১টার কিছুক্ষণ আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ জনসভার কার্যক্রম শুরু হয়। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান।
সমাবেশস্থল সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বুধবার রাত থেকেই আশপাশের বিভিন্ন জেলা ও উপজেরার নেতা-কর্মীরা আলিয়া মাদরাসা মাঠে জড়ো হতে থাকেন। অনেককে ব্যানার ও দলীয় পতাকা হাতে মাঠের আশপাশে অবস্থান নিতে দেখা যায়।
আগেরদিন বুধবার রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি তাঁর স্ত্রী জুবাইদা রহমানও আছেন।

বিমানবন্দর থেকে সড়কপথে প্রথমে হয়রত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন বিএনপির চেয়ারম্যান। এরপর শহর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত খাদিমনগরে হয়রত শাহ পরানের (র.) মাজারে যান তিনি। মাজার জিয়ারত শেষে তারেক রহমান যান দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে কিছু সময় অবস্থানের পর শহরের ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে’ গিয়ে রাত্রিযাপন করেন বিএনপির চেয়ারম্যান।

২০০৫ সালে তারেক রহমান সর্বশেষ সিলেটে যান। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াও প্রতিবার নির্বাচনের আগে মাজার জিয়ারতের পাশাপাশি সিলেটে প্রথম নির্বাচনী জনসভা করতেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর