বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

*** নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের পন্ডিতগ্রামের একটি আম বাগান থেকে জুয়েল রানা নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৬৬ বার পঠিত

নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের পন্ডিতগ্রামের একটি আম বাগান থেকে জুয়েল রানা নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে আম গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জুয়েল রানা পন্ডিতগ্রামের সোনা মন্ডলের ছেলে।
প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি পুলিশ। তবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে জুয়েল রানা আত্মহত্যা করে থাকতে পারেন।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, জুয়েল রানা রাতে খাওয়া সেরে নিজ ঘরে চলে যান। এরপর রাতের কোনো একসময় ঘর থেকে বের হয়ে যান। বের হওয়ার কারণ কেউ জানে না।
আজ সকালে জুয়েল রানার বাড়ির অদূরে একটি আম বাগানে গাছের ডালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে ঘটনাটি নিহতের পরিবারের সদস্যদের ও পুলিশকে জানায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যাবস্থা প্রক্রিয়াধীন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর