বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

*** মানিকগঞ্জ সদরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জে সেলফী পরিবহনের একটি বাসচাপায় তারা মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার চরখন্ড গোলড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তারা মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মৃত মোসলেম মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, সকালে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলো তারা মিয়া। এসময় সেলফী পরিবহনের দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি সোহেল সারোয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর