বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

*** মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত ২, আটক ৫ ***

পি বাংলা টিভি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৪ বার পঠিত

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছে। এই অভিযানে আটক করা হয়েছে আরও পাঁচ জনকে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মোহাম্মদপুরের বছিলা ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় যৌথবাহিনীর একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় যৌথ বাহিনীর সদস্যরা একটি গলির দুই পাশে ঘেরাও করলে সন্ত্রাসীরা একটি একতলা ভবনের ছাদ থেকে আভিযানিক দলটির উপর অতর্কিত গুলি চালায়। আভিযানিক দলটি আত্মরক্ষার্থে তৎক্ষণাৎ পালটা ব্যবস্থা গ্রহণ করে এবং ৫ জন সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে বাড়িটিতে তল্লাশি চালিয়ে ছাদের উপর থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের কাছে একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি চাপাতি পাওয়া যায়। আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ইতোমধ্যেই মোহাম্মদপুর থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর